সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম | Senior Citizen Saving Scheme in Bengali

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) ভারত সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় সঞ্চয় প্রকল্প যা বিশেষভাবে প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। এই স্কিমটি ২০০৪ সালে পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পের অধীনে চালু করা হয়েছিল যেখানে ৬০ বছরের বেশি বয়সীদের জন্য আকর্ষণীয় সুদের হার এবং কর সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই নিবন্ধে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্বন্ধীয় যাবতীয় তথ্য দেওয়া হল।

senior-citizen-savings-scheme

Table of Contents

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কি

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটিতে ভারতের প্রবীণ নাগরিকগণ অর্থাৎ ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা 

৫ বছরের জন্য সর্বনিম্ন ১০০০ টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের জন্য সুদের হার হল বার্ষিক ৮.২% যা ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক ৭.৪০% সুদের হারের চেয়ে অনেকটাই বেশি এবং বিনিয়োগকৃত মূল অর্থ আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়যোগ্য রাখা হয়েছে। আপনি ৫ বছর মেয়াদ শেষে আরও ৩ বছরের জন্য এটি বাড়িয়ে নিতে পারবেন।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বিবরণ

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ

যোজনার নামসিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
সুদের হারপ্রতি ৩ মাসে সরকার পরিবর্তন করে। বছরে ৪ বার সংশোধিত হতে পারে।
শুরুর সময়২০০৪ সাল
সুদ প্রদানপ্রতি ৩ মাসে (১লা এপ্রিল/জুলাই/অক্টোবর/জানুয়ারি) সুদ জমা হয়।
রিটার্নসরকারি গ্যারান্টি আছে, তাই সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত। বাজারের ওঠানামার উপর নির্ভরশীল নয়।
মেয়াদ৫ বছর। ফর্ম B দিয়ে আরও ৩ বছর বাড়ানো যায়।
জমার সীমান্যূনতমঃ ১,০০০ টাকা। সর্বোচ্চঃ ৩০ লক্ষ টাকা অথবা অবসর ভাতা (যেটি কম)।
প্রিম্যাচিওর ক্লোজার১-২ বছরে: ১.৫% জরিমানা। ২-৫ বছরে: ১% জরিমানা। মেয়াদ বৃদ্ধির পর ১ বছর পর জরিমানা নেই।
আবেদন পদ্ধতিব্যাংক যদি সুবিধা প্রদান করে, তাহলে কেউ অনলাইনে একটি SCSS অ্যাকাউন্ট খুলতে পারবেন। সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম অফারকারী ব্যাংকগুলির মধ্যে রয়েছে: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, আইসিআইসিআই ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউসিও ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া।

পোস্ট অফিসের বিভিন্ন স্কিম

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বৈশিষ্ট্য

এখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এর উল্লেখযোগ্য বৈশিষ্টগুলির তালিকা দেওয়া হলঃ

পরিবর্তনশীল সুদের হার

এই স্কিমের সুদের হার স্থির থাকে না। সরকার তা প্রতি ৩ মাস অন্তর পর্যালোচনা ও পরিবর্তন করে থাকে। বছরে মোট ৪ বার হার বদলাতে পারে যথাক্রমে এপ্রিল, জুলাই, অক্টোবর ও জানুয়ারি। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, তখন যে হার চলছে, আপনার অ্যাকাউন্টে সেই হার ৫ বছর ধরে প্রযোজ্য হবে। তবে, ৫ বছর পর মেয়াদ বাড়ালে তখনকার নতুন হার ধার্য হবে।

নিশ্চিত রিটার্ন

এটি একটি সরকার নিয়ন্ত্রিত স্কিম তাই আপনার জমানো টাকা ও সুদ পুরোটাই ভারত সরকারের নিশ্চিত রিটার্ন গ্যারান্টি রয়েছে। এটি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো বাজারের ওঠানামার উপর নির্ধারিত হয় না। এক্ষেত্রে বাজার ক্ষতিগ্রস্ত হলেও আপনার টাকা অক্ষতই থাকবে। এটি হল একটি সম্পূর্ণ ঝুঁকিহীন ও নিরাপদ বিনিয়োগ।

মেয়াদকাল

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের প্রাথমিক মেয়াদ হল ৫ বছর এবং ৫ বছর শেষে অ্যাকাউন্ট বন্ধ না করে আরও ৩ বছর বাড়ানো যায়। তার জন্য আপনাকে ‘ফর্ম বি’ পূরণ করে ডাকঘর বা ব্যাংকে জমা দিতে হবে। মেয়াদ শেষ হওয়ার এক বছরের মধ্যে এই ফর্ম জমা দিলেই হবে। সেক্ষেত্রে আগের সুদের হার বহাল থাকবে না, সেই ত্রৈমাসিকের প্রচলিত সুদের হার নতুন করে প্রযোজ্য হবে।

জমার সীমা

এই স্কিমে সর্বনিম্ন মাত্র ১,০০০ টাকা জমা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায় এবং সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। তবে যারা ৫৫-৬০ বছর বয়সে VRS নিয়ে অবসর নিয়েছেন বা প্রতিরক্ষা কর্মী, তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ জমার সীমা হবে ১৫ লক্ষ টাকা অথবা অবসর ভাতার মোট টাকার মধ্যে যেটি কম হবে।

যেমন আপনি যদি অবসর ভাতা পেয়ে থাকেন ১০ লক্ষ টাকা, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ১০ লক্ষ টাকাই জমা রাখতে পারবেন, ১৫ লক্ষ নয় আর অবসর ভাতা যদি ২০ লক্ষ টাকা হয়, তবে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা রাখতে পারবেন।

ত্রৈমাসিক সুদ প্রদান

এই স্কিমে সুদ মাসে মাসে বা বছরের শেষে দেওয়া হয় না, বরং প্রতি ৩ মাস অন্তর দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে নির্দিষ্ট তারিখ সুদ আপনার অ্যাকাউন্টে জমা হবে যেমন 

  • ১লা এপ্রিল (জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চের সুদ)
  • ১লা জুলাই (এপ্রিল-মে-জুনের সুদ)
  • ১লা অক্টোবর (জুলাই-আগস্ট-সেপ্টেম্বরের সুদ)
  • ১লা জানুয়ারি (অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরের সুদ)

এই প্রকারের সুবিধা এটি একটি পেনশনের মতো কাজ করে। প্রতি ৩ মাসে নিয়মিত হাতে নগদ টাকা আসে, যা খরচ চালাতে সুবিধা হয়।

নমিনেশন সুবিধা

এই স্কিমে অ্যাকাউন্ট খোলার সময় বা পরে আপনি একজন নমিনি (উত্তরাধিকারী) মনোনীত করতে পারেন। এই নমিনি সাধারণত স্ত্রী/স্বামী, সন্তান বা অন্য কেউ হতে পারেন। এই নমিনি থাকার সুবিধা হল যে মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে নমিনি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে সুদ সহ সমস্ত টাকা তুলে নিতে পারবেন।

অ্যাকাউন্ট বন্ধ করা ও জরিমানা

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নিয়ম হল যে প্রথম ১ বছরের মধ্যে কোনো টাকা তোলা যাবে না (মৃত্যু ছাড়া)। অ্যাকাউন্ট খোলার ১ থেকে ২ বছরের মধ্যে তা বন্ধ করলে জমার উপর ১.৫% জরিমানা কেটে নেওয়া হবে এবং ২ থেকে ৫ বছরের মধ্যে বন্ধ করলে জমার উপর ১% জরিমানা কেটে নেওয়া হবে। 

১. অ্যাকাউন্ট খোলার ১ বছরের মধ্যে বন্ধ করার ক্ষেত্রে

সময়কালজরিমানা
১ বছরের আগেঅ্যাকাউন্টে এখন পর্যন্ত যে সুদ জমা হয়েছে, তা মূল টাকা (Principal) থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ, শুধু মূল টাকা ফেরত দেওয়া হবে, কোনো সুদ পাওয়া যাবে না।

২. অ্যাকাউন্ট খোলার ১ থেকে ২ বছরের মধ্যে বন্ধ করার ক্ষেত্রে

সময়কালজরিমানা
১ থেকে ২ বছরের মধ্যেমূল টাকার (Principal Amount) উপর ১.৫% জরিমানা কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

৩. অ্যাকাউন্ট খোলার ২ বছর পর (৫ বছরের আগে) বন্ধ করার ক্ষেত্রে

সময়কালজরিমানা
২ বছর পর থেকে ৫ বছরের আগেমূল টাকার (Principal Amount) উপর ১% জরিমানা কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

মেয়াদ বৃদ্ধি

আপনি এই স্কিমে ৫ বছর পূর্ণ করার পর আরও ৩ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে পারবেন এবং সেক্ষেত্রে এই বাড়তি মেয়াদের ১ বছর পর আপনি যে কোনো সময় টাকা তুলতে পারবেন।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)-এর যোগ্যতা

পোস্টঅফিস বা ব্যাংকে SCSS অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ

  • যেকোনো সাধারণ নাগরিক যাঁর বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে, তিনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • যাঁদের বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে এবং যাঁরা চাকরি থেকে অবসর নিয়েছেন।
  • অবসরকালীন সুবিধার (Gratuity, PF ইত্যাদি) ক্ষেত্রে শর্ত হল অবসরের ১ মাসের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে।
  • প্রতিরক্ষা বাহিনী (আর্মি, নেভি, এয়ার ফোর্স) থেকে অবসর নেওয়া কর্মী, যাঁদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, সেক্ষেত্রেও অবসরকালীন সুবিধা পাওয়ার ১ মাসের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে।

নিচে যোগ্যতার একটি তালিকা দেওয়া হলঃ

যোগ্যতার ধরনবয়স সীমাবিশেষ শর্ত
সাধারণ প্রবীণ নাগরিক৬০ বছর বা তার বেশিকোনো শর্ত নেই
অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারী৫৫-৬০ বছরঅবসর ভাতা পাওয়ার ১ মাসের মধ্যে
অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মী৫০-৬০ বছরঅবসর ভাতা পাওয়ার ১ মাসের মধ্যে
অ্যাকাউন্টের ধরনএকক বা শুধুমাত্র স্ত্রী/স্বামীর সঙ্গে যৌথ
অযোগ্যএনআরআই, এইচইউএফ
আবশ্যিক নথিপ্যান কার্ড ও আধার কার্ড

কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না (অযোগ্য ব্যক্তি)

বিভাগকারণ
এনআরআই (Non-Resident Indian)যাঁরা বিদেশে বসবাস করেন, তাঁরা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
এইচইউএফ (Hindu Undivided Family)হিন্দু অবিভক্ত পরিবার (HUF) নামে অ্যাকাউন্ট খোলা যায় না।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টের ধরন

SCSS অ্যাকাউন্ট আপনি দুই ধরণের খুলতে পারবেন যেমন-

  • একক অ্যাকাউন্ট: একা নামে খোলা যায়।
  • যৌথ অ্যাকাউন্ট: শুধুমাত্র স্ত্রী/স্বামীর সঙ্গে যৌথভাবে অ্যাকাউন্ট খোলা যায়। (অন্য কারও সঙ্গে যৌথ অ্যাকাউন্ট করা যায় না)

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আবশ্যিক নথি (প্রয়োজনীয় কাগজপত্র)

SCSS অ্যাকাউন্ট খুলতে প্যান কার্ড ও আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া নিচের নথিগুলো প্রয়োজনঃ

  • প্যান কার্ড
  • আধার কার্ড
  • বয়স প্রমাণ (জন্ম শংসাপত্র, পাসপোর্ট, ভোটার আইডি)
  • ঠিকানা প্রমাণ
  • পাসপোর্ট সাইজের ছবি
  • অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে: অবসর সার্টিফিকেট ও অবসর ভাতা সংক্রান্ত কাগজপত্র

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) অ্যাকাউন্ট খোলার পদ্ধতি

SCSS অ্যাকাউন্টটি আপনি ইন্ডিয়া পোস্ট (ডাকঘর) বা অনুমোদিত ব্যাংকের মাধ্যমে এটি খুলতে পারেন। 

  • SCSS অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে একটি আবেদনপত্র (Application Form) সংগ্রহ করতে হবে। আপনি দুভাবে এটি পেতে পারেন, অনলাইনে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট (indiapost.gov.in) থেকে ফর্মটি ডাউনলোড করতে পারেন অথবা অফলাইনে নিকটস্থ ডাকঘর বা ব্যাংক শাখায় গিয়ে সরাসরি ফর্মটি সংগ্রহ করতে পারেন।
  • ফর্মটি যথাযথ ভাবে পূরণ করতে হবে এবং সাথে প্রয়োজনীয় নথিগুলি জমা করতে হবে।
  • জমা দেওয়ার সমস্ত নথিগুলিতে আবেদনকারীর নিজের সই (Self-Attested) থাকতে হবে।
  • এরপর ন্যূনতম ₹১,০০০ টাকা জমার সাথে ফর্ম ও নথি জমা করতে হবে।
  • ফর্ম জমা হওয়ার পর শাখা কর্মকর্তারা আবেদন ও নথি যাচাই করে অ্যাকাউন্ট খুলে দেবেন এবং অ্যাকাউন্ট খোলার পর আপনাকে একটি পাসবুক দেওয়া হবে।

Leave a Comment